Skip to content

Bangladesh Graam Theatre

Home » মানিকগঞ্জে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ‘অভিনয় নির্দেশনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

মানিকগঞ্জে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ‘অভিনয় নির্দেশনা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে তিন দিনব্যাপী ‘অভিনয় নির্দেশনা বিষয়ক কর্মশালা–২০২৬’ গত ২৫, ২৬ ও ২৭ জুন ২০২৬ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গায় অবস্থিত তাসলিমা জালাল মঞ্চ বাড়িতে অনুষ্ঠিত হয়।

বাংলা নাট্যের সমৃদ্ধ ঐতিহ্য, লোকনাট্যের বৈচিত্র্য এবং সমসাময়িক নাট্যচর্চার সঙ্গে সৃজনশীল সমন্বয় ঘটানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভিন্ন ইউনিটের ৪৫ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী কর্মশালায় অভিনয়, নির্দেশনা, চরিত্র নির্মাণ, মঞ্চ উপস্থাপনা, শরীরচর্চা, কণ্ঠস্বরের ব্যবহার এবং লোকনাট্যের নান্দনিক উপাদান নিয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালার প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ২৭ জুন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ নাট্যদলে নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
গোলাইডাঙ্গা/শিবলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *